গোপালগঞ্জের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ‘অনেক কম’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬
অ- অ+

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহন। তবে ব্যতিক্রম দেখা গেছে গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে। বিবিসি জানিয়েছে, তাদের ঘুরে দেখা বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেক কম।

গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম হতে পারে—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। সকাল ৯টা পর্যন্ত হয়েছেও তেমনটি। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই।

গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বিবিসি জানিয়েছে, প্রিজাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ এখানে মোট ভোটার ২৫৪০ জন এবং এদের মাঝে নারী ভোটার ১২৪০ জন।

গোপালগঞ্জ-৩ আসনের মোট ভোটার প্রায় তিন লাখ। এবং, গোপালগঞ্জ ১, ২ ও ৩ এই তিনটি আসনের মোটার ভোটার প্রায় ১০ লাখ। এই পুরো জেলাটিই মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল।

গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা নির্বাচন করতেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই তারা এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই, ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনাগ্রহ আছে।

তবে এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সময় গড়ালে সেখানে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ব্যাচ থেকে সবাইকে পদোন্নতি দিলে পরের ব্যাচ কি বঞ্চিত হবে না?
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার, মামলার প্রস্তুতি
নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: উপদেষ্টা তিতুমীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা