‘এবারের ভোট রাতে হয়নি, মৃত মানুষ কবর থেকেও উঠে এসে ভোট দিতে পারেনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৩
অ- অ+

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শৈলকুপার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট প্রদান করেন।

ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে প্রচারণা চালাতে পেরেছেন এবং ভোটাররা নিঃসংকোচভাবে ভোট দিতে পারছেন।

তিনি আরো বলেন, “এবারের ভোট রাতে হয়নি, মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিতে পারেনি।”

এ সময় তিনি দেশ ও নির্বাচনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী ও সহযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, “আজকের দিনে সাড়ে চার হাজার সহযোদ্ধাকে স্মরণ করছি, যারা ভোট আদায়ের জন্য ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়া ৭০০-এর বেশি সহযোদ্ধা যারা গুমের শিকার হয়েছেন এবং জুলাই বিপ্লবে আহত হয়ে বিজয়ী হয়েছেন।”

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১