মেহেরপুরে ৫ ভোটকেন্দ্রে বাধা দেওয়ায় সংঘর্ষে আহত ১৮, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনের পাঁচটি ভোটকেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৬ জন এবং বিএনপির ২ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াত কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামায়াতের ১০ কর্মী আহত হন, যাদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান কেন্দ্রেও একই ধরনের সংঘর্ষ হয়, এতে জামায়াতের ৪ জন আহত হন। খাসমহল গ্রামে সংঘর্ষে একজন বিএনপি কর্মী আহত হন।

মেহেরপুর-১ আসনের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত সমর্থক ২ জন আহত হন। মুজিবনগর উপজেলার জয়পুর কেন্দ্রে সংঘর্ষে একজন বিএনপি কর্মী আহত হয়েছেন। এ সময় শহিদুল ও আশরাফ নামে জামায়াতের দুই কর্মীকে আটক করা হয়েছে।

মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানিয়েছেন, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১