চৌদ্দগ্রামের ৩ কেন্দ্রে ভোট বাতিল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫
অ- অ+

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিনটি কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের তিনটি ভোটকেন্দ্রে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এতে উপজেলার গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাতিল করা হয়েছে। ওই তিনটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১২ হাজার ৬৯৮।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান বলেন, ওই তিনটি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে সিল মারা হয়েছে। এছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের অনুরোধে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়। আমরা বিষয়টি তদন্ত করছি।

(ঢাকা টাইমস/১২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা