পরাজয় মেনে বিএনপি প্রার্থী নাছির উদ্দীনকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

সুনামগঞ্জ প্রতিনিধি
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯
অ- অ+

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় নিজের ফেসবুকে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।'

উল্লেখ্য, দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৭৪ হাজার ২৮৯।

অন্যদিকে, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক মাসুদা খাতুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা