বিরাট ব্যবধানে লুৎফুজ্জামান বাবরের নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সরকারি ফলাফলে তিনি বিরাট ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।
এই সংসদীয় আসনের মোট ১৪৯টি ভোটকেন্দ্রের সবকটির গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২২৪ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার ৩৯ হাজার ৩০৮ ভোট।
নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেবে লুৎফুজ্জামান বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদারের চেয়ে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বাবর তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন। তার এই বড় জয়কে এই জনপদের মানুষের 'ভালোবাসার প্রতিফলন' হিসেবে দেখছেন স্থানীয়রা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































