ধানের শীষকে হারিয়ে ঢাকা-১৫ আসনে জয় জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জয়ী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ইউনুচ আলী।
নির্বাচন কর্মকর্তার সরবরাহ করা তালিকায় দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। আর তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল হক। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২১ ভোট।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































