ফরিদপুর-৪ আসনে শহীদুল ইসলাম বাবুলের বিজয়

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১
অ- অ+

ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ২৭ হাজার ৪৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দিনব্যাপী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ফরিদপুর-৪ আসনের সাধারণ মানুষের বিজয়। আমি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।”

অন্যদিকে, পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে,ফলাফল ঘোষণার পর শহীদুল ইসলাম বাবুলের সমর্থকরা আনন্দ মিছিল বের করে এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা