গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী  রফিকুল ইসলাম বাচ্চু জয়ী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে ১৮০ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটানিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।

এতে ৬১ হাজার ৯ ০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4