মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শেখ মো. আবদুল্লাহর জয়

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা রুম্পা ঘোষ এ ফলাফল ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ-১ (নির্বাচনী এলাকা নং–১৭১) আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী দুই উপজেলার মোট ১৭০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ৯০টি ও শ্রীনগর উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩ জন। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৬৫ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৮ জন।

দুই উপজেলা মিলে ( মুন্সীগঞ্জ-১) ধানের শীষ প্রতীকে শেখ মো. আব্দুল্লাহ মোট ১ লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট পান। ৬৭ হাজার ৫২২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে শেখ মো. আব্দুল্লাহ বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী ৯৮ হাজার ১৯২ ভোট পেয়ে দ্বিতীয় হন। এ ছাড়া ৩০ হাজার ৩৯৪ ভোট পেয়ে ফুটবল পতীকের প্রার্থী (স্বতন্ত্র) মোহাম্মদ মমিন আলী তৃতীয় হন। ৮ হাজার ৯১৭ ভোট পেয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আতিকুর রহমান খাঁন চতুর্থ হন। ৪২০ ভোট পেয়ে পঞ্চম হন কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুর রহমান। সবশেষে ৩১২ ভোট পেয়ে ষষ্ঠ হন আপেল পতঈকপর প্রার্থী রোকেয়া আক্তার।

দুই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4