ব্রাহ্মণবাড়িয়ায় ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী এম.এ. হান্নান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬৯ হাজার ২৫৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন। পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। জামায়াত ইসলামের আমিনুল ইসলাম ২৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। ভোট কেন্দ্র ৮১টি।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর উপজেলার ২টি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রাথী ব্যরিষ্টার রুমিন ফারহানা নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ১৮ হাজার ৫৪৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের এর প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ভোট কেন্দ্র ১৫২ টি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট দুই লাখ ৯ হাজার ৬৩৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লা। তিনি পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট। ভোট কেন্দ্র ১৯৩টি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩৯ হাজার ৮৪২। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার। পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট। ভোট কেন্দ্র- ১৩১ টি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী এম.এ. মান্নান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৭৬৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণ সংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী মাথাল প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৯৪ হাজার ২৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৯৬৫ ভোট। ভোট কেন্দ্র ৯৮টি।

(ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা