চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে ২ নিহতের ঘটনায় মালমা: গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গার ফাটাপাড়ায় বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণের ২ জন নিহতের ঘটনায় সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে অভিযান চালিয়ে ইউসুফ ও শাকিল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল বোমা বানানোর সময় গুরুতর আহত ব্যক্তিদেরও গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে ইউসুফ (৪৫) একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে শাকিল (৩৭), ফাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২), উপরধুমি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শুভ (২২) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০)।
মামলার বিবরনীর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার জানান গতকাল নিহতের ঘটনায় ১০ জনের নামীয় আসামি ও ৮ থেকে ১০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুত তাদের ধরতে জেল হাজতে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































