প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ফিনিক্স পাখি’ আখ্যা দিয়ে উপাচার্য আমানুল্লাহ বললেন, শিক্ষার্থীদের জন্য ‘সুখবর’ আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৯
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দেশের নতুন এই প্রধানমন্ত্রীকে ‘ফিনিক্স পাখি’ আখ্যা জাতীয় শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার বিকালে সোয়া চারটার দিকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করে এর ক্যাপশনে উপাচার্য লেখেন, “এখন বিশ্রামে যেতে চাই কিছুদিন। দেড় বছর কোনো বিশ্রাম নিতে পারি নাই।”

তিনি জানান, অল্প কিছুদিন বিশ্রামের পর মিলন ভাইয়ের নেতৃত্বে শুরু হবে ‘বিশাল কর্মযজ্ঞ’।

পোস্টে তিনি উল্লেখ করেন, বন্ধু, জুনিয়র ও মেন্টর মিলিয়ে প্রায় ৩০ জন মন্ত্রী হয়েছেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইঙ্গিত করে তিনি লেখেন, “লিস্ট ধরিয়ে দিয়ে কাজ/নিয়োগের দিন শেষ হবে এবার।”

নতুন প্রধানমন্ত্রীর প্রসঙ্গে উপাচার্য বলেন, “আগুনে পুড়ে ছাই হয়ে ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছেন এই জনপদে।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, এখন থেকে নাগরিকরা ভয়ভীতির ঊর্ধ্বে থাকবেন এবং দেশে আর ‘মব ভায়োলেন্স, আয়নাঘর বা গুমের ঘটনা’ ফিরে আসবে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবলায়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, নতুন কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা