ফরিদপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪
অ- অ+

ফরিদপুরের মধুখালী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামাল (৪২)কে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১০ ও র‌্যাব-১–এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এদিন রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোস্তফা কামাল ফরিদপুর জেলার কোতয়ালী থানার উজান মল্লিকপুর এলাকার আ. আলীর ছেলে।

র‌্যাব জানায়, ফরিদপুরের মধুখালী থানায় ২০১৩ সালের ১ জানুয়ারি দায়ের করা একটি হত্যা মামলায় (ধারা ৩০২/৩৪, দণ্ডবিধি ১৮৬০) আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল জানান, সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা