বগুড়ায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মো. মিলন হোসেন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামের মো. দিলবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়ে ছিলেন।

অভিযোগ রয়েছে, পরে শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। তারা মিলনের ওপর অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ব্যাচ থেকে সবাইকে পদোন্নতি দিলে পরের ব্যাচ কি বঞ্চিত হবে না?
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার, মামলার প্রস্তুতি
নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: উপদেষ্টা তিতুমীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা