নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫১
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বহু প্রতিক্ষিত নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সাথে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলিতও হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পেরেছে- ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে বাবা মরহুম কেএম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করতে আসেন শামা ওবায়েদ। কবর জিয়ারত শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাইওরিটি দিয়ে সকল পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে। সকল দেশের সাথে আমাদের কুটনৈতকি সম্পর্ক ও বন্ধুত্ব থাকবে। কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আমার বাবা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ওনার সন্তান হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য অনেক। অতএব শুধু সালথা-নগরকান্দা নয়, জেলার মধ্যে যে কয়টি উপজেলা ও পৌরসভা রয়েছে, সেগুলোর উন্নয়নও করতে হবে। অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে।

তিনি আরো বলেন, শুধু ফরিদপুরে নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলে আমাদের বিশাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ফরিদপুরকে বিভাগ ঘোষনা করা ও পদ্মা-সেতু করাসহ অনেক উন্নয়ন বাকি আছে, সেগুলো করতে হবে। এই অঞ্চলের নারী-পুরুষ ও যুবসমাজের ভাগ্য উন্নয়ন কাজ করতে হবে। আমরা আইটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করতে চাই।

এমপি শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মধ্যেই ফ্যামিলি কার্ড চালু হবে। আমরা যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছি, তা আমরা রাখি এবং রাখবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল দলমতের মানুষদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো।

এর আগে ঢাকা থেকে তিনি দুপুরে নগরকান্দা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা