হাসনাতের দুই শব্দের ফেসবুক স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১
অ- অ+

ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে পোস্ট দেন তিনি। পোস্টে লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

পোস্টটি দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ২ লাখ ৯৪ হাজার রিয়েকশন, ৩১ হাজার কমেন্ট ও প্রায় সাড়ে ৮ হাজার শেয়ার হয়েছে।

এর আগে আজ সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চএগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা