সখীপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে জাহিদ ইকবাল জাহাঙ্গীর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরসভার উত্তরা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল একুশে ফেব্রুয়ারি সখীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করেন। সেই পুষ্পস্তবক অর্পণের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে পুলিশ তাকে আজ সকালে নিজ এলাকা উত্তরা মোড় (কানার মোড়) থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম বলেন, গ্রেপ্তার হওয়া ওই জাহাঙ্গীর নামে পার্শ্ববর্তী উপজেলায় বাসাইল থানায় একটি মামলা হয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, জাহিদ ইকবাল জাহাঙ্গীর সখীপুর ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় জামিনে আছেন।
(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











