জাবি প্রেসক্লাবের সভাপতি তাওহীদ, সম্পাদক ওসমান

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৩
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আমার দেশের প্রতিনিধি এস এম তাওহীদ সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ওসমান সরদার নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্বাচন কমিশনার অধ্যাপক . মো. আব্দুল হালিম এই ফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোট নেওয়া হয়।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি শাহরিয়ার আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক আহসান হাবীব (স্টার নিউজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (ঢাকা টাইমস), গ্রন্থাগার প্রকাশনা সম্পাদক আলী হাসান মর্তূজা (আমাদের সময়) এবং কার্যকরী সদস্য পদে রাশেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) এবং মো. নিশান খান (দৈনিক অর্থনীতির কাগজ) নির্বাচিত হয়েছেন।

ফল ঘোষণার পর নির্বাচন কমিশনার অধ্যাপক . মো. আব্দুল হালিম বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।

সময় সহকারী নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান, নির্বাচন কমিশন সচিব শিহাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
অভিমান করে ৬৪ হাজার টাকা ও খেলনা নিয়ে বাড়ি ছাড়ে শিশু, অতঃপর...
মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া কে এই আনিকা মেরাজ
বিশ্বকাপ ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, হুমকির মুখে জনস্বাস্থ্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা