যশোরে ভেজাল চিপস জব্দ, জরিমানা

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭
অ- অ+

যশোরে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের গোহাটা ও বড়বাজার এলাকায় এ অভিযানে কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ টিপস বিক্রি ও সংরক্ষণের অভিযোগে বিভিন্ন অংকে জরিমানা আদায় করা হয়েছে।

এরমধ্যে বড়বাজারের আরজি ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ চিপস সংরক্ষণ ও বিক্রি করায় দুই অপরাধে গোহাটার শিব ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ চিপস নষ্ট করা হয়েছে। এসময় স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রি ও তার মূল্য টানানোর জন্য সতর্ক করে দেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা কিশোর কুমার সাহা, নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য ও রযাব-৬ এর সদস্যরা।

নিত্য প্রয়োজনীয়সহ সব ধরনের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা