তাড়াশে কম দামে দুধ, ডিম-মাংস বিক্রি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫
অ- অ+

প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে ন্যায্য মূল্যে দুধ, মাংস ও ডিম বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন স্থানে একটি অস্থায়ী স্টলে ন্যায্য মুল্যে দুধ, মাংস ও ডিম বিক্রির উদ্বোধন করা হয়।

স্টলটির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বাদল হোসেন, এ এফ/ এ আই ওরাফেল আহমেদ ও অফিস সহকারী ফিরোজ হোসেন ।

স্টলে প্রতি লিটার দুধ ৭০ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ ও ডিম ৩টি ২৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: শরিফুল ইসলাম জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্রয় কার্যক্রম পুরো রমজান মাস চলবে।

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার