টঙ্গীতে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে র‌্যাবের জরিমানা ‎

‎টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মালিককে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করেছে বিএসটিআই ও র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ‎

মঙ্গলবার দুপুরে টঙ্গীর বিসিক ও জামাই বাজার এলাকায় কারখানা দুইটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎নিম্নমানের খাদ্য উৎপাদন ও নকল বিএসটিআইয়ের সিল ব্যবহার করে পণ্য বাজারজাত করায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের টঙ্গীর বিসিক এলাকার “শাপলা ফুডস লিমিটেড” কারখানাকে তিন লাখ ও জামাই বাজার এলাকার “সারা তানভির ফুডস” নামক কারখানা মালিককে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন।

‎

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে গেল ক্রিকেটের ১০ নিয়ম, কার্যকর আজ থেকেই
পাঁচ দিন বৃষ্টি হতে পারে, অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ