বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। তিনি আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
চব্বিশের ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন। ২০২৪ সালের মে মাসে তিনি অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি পান। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে মোস্তাকুর রহমান খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













