সাময়িকভাবে ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কর্মকর্তার যোগদান না হওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার কমিশনারের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. সরওয়ার ডিএমপি কমিশনার হিসেবে সমস্ত প্রশাসনিক ও কার্যক্রমের দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন।
এর আগে বুধবার পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এদিন দুপুরে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠান।
জানা গেছে, আগামী ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































