ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে অফিস করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতর প্রধানদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ওসিসহ ৫ পুলিশ সদস্য প্রত্যাহার, মামলার প্রস্তুতি
নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই: উপদেষ্টা তিতুমীর
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা