বোয়ালমারীর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জাম মিন্টু আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ১০:৪১| আপডেট : ০১ মার্চ ২০২৬, ১১:৩৫
অ- অ+

ফরিদপুর-১ আসনের সাবেক এমএনও মরহুম ডাক্তার আফতাব উদ্দিন আহমেদের পুত্র, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. এম আসাদুজ্জাম মিন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

রবিবার সকাল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বোয়ালমারীসহ ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম মিন্টু বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ছিলেন এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সজ্জন, ভদ্র ও জনবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল। সামাজিক ও রাজনৈতিক নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ রবিবার আছর নামাজের পর বোয়ালমারী ছোলনা সালামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে খুলনা কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার ইন্তেকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। পৃথক শোকবার্তায় ফরিদপুর ১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১