মধ্যপ্রাচ্য উত্তেজনা

বাড়ছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৬, ১৫:২৪| আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৫:৩৩
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৫৩ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। একই সময় এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ১৬১ দশমিক ৩০ ডলার।

বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। ফলে স্বর্ণকে দীর্ঘদিন ধরেই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নেতৃত্ব নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ফেডারেল রিজার্ভ গভর্নর কেভিন ওয়ারশকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন। এর মধ্যেই ১৮ মার্চের বৈঠকে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।

তবে স্বর্ণের দাম বাড়লেও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। স্পট মার্কেটে রূপার দাম ১.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৮২ দশমিক ২০ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২ হাজার ১৩৮ দশমিক ১১ ডলার এবং প্যালাডিয়াম ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ দশমিক ০৮ ডলারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা