উত্তরায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ০৯:২৬| আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪
অ- অ+

রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে।

আজ শুক্রবার ( মার্চ) ভোরে উত্তরার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেনমো. রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছর বয়সী মেয়ে রোজা (), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), তাদের ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা আক্তার (১৯) এবং রুবেল (৩৫) নামের আরও একজন ব্যক্তি।

দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় থাকেন রুবেল সোনিয়া দম্পতি রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত আলী কিছুদিন আগে দেশে ফেরেন। তিনি মাদারীপুরের শিবচর থেকে সপরিবারে রুবেরের বাসায় বেড়াতে এসেছিলেন।

একই ভবনের চতুর্থ তলার বাসিন্দা সাজেদ মাতব্বর বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে দেখেন নিচতলা দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কয়েকজনকে আইসিইউতে রাখা হয়েছে। অন্যরা পর্যবেক্ষণে রয়েছেন।

(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ
সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি, সবচেয়ে বেশি ঢাকায়
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা