হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসকদের অনুপস্থিতিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৪:৪৫
অ- অ+

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার সকালে পূর্বঘোষণা ও কোনো প্রটোকল ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করেন।

এদিন সকাল সাড়ে আটটার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে প্রবেশ করলে সেখানে থাকা সাধারণ রোগীরা তার সঙ্গে কথা বলার জন্য জড়ো হন। হাসপাতালে ঢুকেই তিনি সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করেন। এ সময় দেখা যায়, বেশ কয়েকজন চিকিৎসক ও কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত নেই।

এরপর তিনি হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধের মজুতসহ বিভিন্ন সেবার বিষয়ও খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মাত্র ২৪ ঘণ্টা আগে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ায় ভেবেছিলাম, সব চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যাবে। কিন্তু সাতজন চিকিৎসককে অনুপস্থিত পেয়েছি। আলোচনা করে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুল ইসলাম এবং হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা।

চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের ২১ জন চিকিৎসকের মধ্যে পাঁচজন দেরিতে কর্মস্থলে এসেছেন এবং দুজন অনুপস্থিত ছিলেন। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট তথ্য অনুযায়ী দেরিতে আসা চিকিৎসকদের কেউ সাড়ে ৯টা, আবার কেউ পৌনে ১০টার দিকে হাসপাতালে উপস্থিত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা