তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ২২:০৭
অ- অ+

বৈশ্বিক অস্থিরতায় তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়াও জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সীমান্ত এলাকা ও তিনটি শুল্ক বন্দর সহ সীমান্তে তল্লাশি করেছে।

শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

বিজিবি জানায়, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা চলছে। এই সুযোগে সীমান্ত দিয়ে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির আশংকায় সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচার রোধকল্পে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক/ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যেকোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা