তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে হুজাইফা হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সুজন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে দিকে হেমনগর গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া নদী তিনজন শিশু পানিতে গোসল করতে নামে। এ পর্যায়ে স্রোতে তিনজন শিশুই ডুবে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এসময় শিশু হুজাইফাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/০৭মার্চ/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































