কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৬, ১৫:২১
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওবায়দুর শিকদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন পালিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনদের পাশাপাশি খায়েরহাট গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় তারা ‘ফঁসি চাই, ফাঁসি চাই, ওবায়দুর শিকদারের খুনিদের ফাঁসি চাই’ স্লোগান দেন। এছাড়া বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম পাবেল, রুমান শিকদার, এনামুল হক, ইফাজুল মোল্যা, তৌহিদুর রহমান ও রহিমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর ৬ মাস পার হলেও পুলিশ এখনও হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মামলার চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দিতে দীর্ঘসূত্রতা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারী দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, মামলাটি ডিআইজি কার্যালয়ের মনিটরিং সেলের অধীনে রয়েছে। যা এখনও তদন্তাধীন।

উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বর কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ শিকদারের ছেলে ওবায়দুর শিকদার পিকনিকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। নিখোঁজের দুই দিন পর একই উপজেলার সাজাইল ইউনিয়নের হরিদাসপুর গ্রামের একটি রাস্তার ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর শিকদার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ
সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি, সবচেয়ে বেশি ঢাকায়
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা