অপরাধ দমনে চট্টগ্রামের সলিমপুরে ৪ হাজার সদস্য নিয়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১২:৪০| আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:৪২
অ- অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে অপরাধীদের আস্তানা ও অবৈধ স্থাপনাগুলো ধ্বংস করার উদ্দেশ্যে বৃহৎ যৌথবাহিনী অভিযান শুরু হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্য অংশগ্রহণ করছে।

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে যৌথবাহিনী এলাকায় প্রবেশ ও বের হওয়ার সকল পথ কঠোর তল্লাশিচৌকির মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। বিস্তারিত ফলাফল পরবর্তীতে জানানো হবে।

সলিমপুরের জঙ্গল প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি দখল করে অপরাধীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে একাধিকবার অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার শিকার হয়েছেন। গত ১৯ জানুয়ারি র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় ৪ জন র‍্যাব সদস্য অপহৃত হলেও পরে উদ্ধার করা হয়। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট থেকে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

সরকার ২০২২ সালে এই খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ ও ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে দখলদার ও সন্ত্রাসী বাহিনীর বাধার কারণে বারবার উচ্ছেদ অভিযান ব্যাহত হয়েছে।

বর্তমানে সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথবাহিনী তল্লাশি চালিয়ে যাচ্ছে। অভিযানের ফলাফল, গ্রেপ্তার বা উদ্ধার সংক্রান্ত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

(ঢাকাটাইমস/৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা