প্রধানমন্ত্রীর নির্দেশনায় অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৬, ১৬:৩৪
অ- অ+

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসা. ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করা হয়েছে।

সোমবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য স্পন্সরশিপের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশনায়ই মারিয়ার মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো হচ্ছে।

তিনি বলেন, শুধু মারিয়া নয়, দেশের আরও প্রতিভাবান খেলোয়াড়দের পর্যায়ক্রমে সহযোগিতা দেওয়া হবে। খেলাধুলার উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার