ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বিআরটিসির ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’, অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৬:১৫
অ- অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার বিআরটিসির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের সুবিধার্থে ১০ মার্চ থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে সারাদেশে বিআরটিসির ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ চালু হবে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায় , ঈদের সময় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি এই বিশেষ সেবা চালু করেছে। যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণের সুযোগ দিতে নির্ধারিত রুটে বিশেষ বাস পরিচালনা করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ২০, আহত অনেকে
রূপনগরে ২৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১