সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, ১৪:১২
অ- অ+

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমাদের বোধগম্য নয়।

বুধবার সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. আব্দুল্লাহ তাহের।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, সংসদে আমাদের এমপিদের ভূমিকা কী হওয়া, সেই ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সে কারণে সংসদের ফরমালিটিজ, ক্রাইটেরিয়া, ভাষা-এসব বিষয়ে কিছুটা বুঝিয়ে দিয়েছি।

স্পিকারের বিষয়ে তিনি আরও বলেন, বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যখন প্রস্তাব আসবে জানাবো।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনো নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা