স্পিকারের কাছে ইনসাফ চায় বিরোধী দল: শফিকুর রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৪:২৭
অ- অ+

সংসদের বিরোধী দল স্পিকারের কাছে ইনসাফ চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে বিরতি দিয়ে আবার শুরু হওয়া অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আশা করি স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবো।’

নিজেকে তরুণ দাবি করে তিনি আরও বলেন, ‘স্পিকারকে নিরপেক্ষ অবস্থানে দেখবে জাতি, অতীতের মতো সংসদ আর নয়।’

অতীতের মতো চরিত্রহননের সংসদে যেন পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে জানান ডা. শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার