রাষ্ট্রপতিকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর তিন শব্দের ফেসবুক পোস্ট ভাইরাল, কী লিখলেন তিনি?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন ভাষণ শুরুর আগেই বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানান, প্লেকার্ড প্রদর্শন করেন, শ্লোগান দেন এবং পরে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
এদিকে এ সময় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিন শব্দের ওই পোস্টে তিনি লিখেছেন, Get out Chuppu.। যা মূহুর্তের ভাইরাল হয়েছে। মাত্র এক ঘণ্টায় ৩৪০ হাজার রিয়েক্ট পড়েছে ওই পোস্টে। এছাড়া একই সময়ে ২৫ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী সেখানে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে রেওয়াজ অনুসারে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ শুরু করার আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল। এর মধ্যে একটি স্লোগানে লেখা ছিল— “জুলাই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা জনগণ মেনে নেবে না।” একই সঙ্গে তারা সংসদ কক্ষেই বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































