ভিজিএফ কার্ড আমার স্ত্রীও পাবে, এমপির স্ত্রীও পাবে: অর্থ উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৪:৩৬| আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৪:৪৬
অ- অ+

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত থাকবে না। ভবিষ্যতে ধাপে ধাপে সবাই এই সুবিধার আওতায় আসবে, এমনকি তার নিজের স্ত্রী ও এমপিদের স্ত্রীও ভিজিএফ কার্ড পাবেন বলেও উল্লেখ করেছেন তিনি।

শনিবার দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও বিদ্যালয়ের মানউন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার জবাবদিহিতাকে সর্বোচ্চ অঙ্গীকার হিসেবে নিয়েছে। জনগণের জন্য যে ভিজিএফ সহায়তা দেওয়া হবে, তা কতজনকে দেওয়া হয়েছে—সেটি বিলবোর্ডে লিখে প্রকাশ করা হবে। এতে করে এ কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিককরণ বা অনিয়মের সুযোগ থাকবে না।

তিনি বলেন, ইতোমধ্যে হাবাসপুরে ইউএনওর নেতৃত্বে যেভাবে ভিজিএফের তালিকা তৈরি করা হয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ রাখা হয়নি। একইভাবে অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও স্বচ্ছতা বজায় রাখা হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্তদের অগ্রাধিকার দিয়ে এখন কার্ড দেওয়া হচ্ছে। তবে আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। তখন আমার স্ত্রীও পাবে, এমপি সাহেবের স্ত্রীও পাবে—সবাই পাবে।

তিনি বলেন, সরকার ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ চালু করতে যাচ্ছে। এই কার্ডে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে কোনো অসাধু ব্যক্তি জনগণকে জিম্মি করে সুবিধা নেওয়ার সুযোগ পাবে না।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি স্বাধীনতার মাসে চালু করা হচ্ছে। এর মাধ্যমে স্বাধীনতার চেতনার প্রতি সম্মান জানানো হচ্ছে। যারা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
টেকনাফে ভয়াবহ আগুনে পুড়েছে ৪০ দোকানের কোটি টাকার মালামাল
আজ থেকে একাদশে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা