সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, ১৯:৪৮
অ- অ+

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব থেকে ২ হাজার ৪৬ কোটি টাকার জ্বালানি তেল কেনার বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক অস্থিরতা ও আমদানিতে তৈরি হওয়া জটিলতা কাটাতে বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি মার্চ মাসে ১৭টি জাহাজের এলসি খোলা হলেও এখন পর্যন্ত মাত্র ৪টি জাহাজের জ্বালানি দেশে পৌঁছেছে। বাকি ৬টি জাহাজ অপেক্ষায় থাকলেও ৭টি এলসির বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। একইভাবে আগামী এপ্রিল মাসের জন্য ১৫টি জাহাজের এলসি খোলা হয়েছে, যার মধ্যে মাত্র ৩টি জাহাজের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এই সংকট কাটাতে সরকার ভারত, চীন ও জাপানের কাছে সহযোগিতা চাইলেও সেই প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ। তাই দ্রুত সমাধান হিসেবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করে সরকার। সবদিক যাচাই-বাছাই শেষে সৌদি প্রিন্সের মালিকানাধীন 'পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল'-কে চূড়ান্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল ও ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন আমদানি করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৬ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে দেশীয় বাজারকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ কূপ খনন ও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা