এসবি প্রধান হলেন সরদার নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, ১৭:৫৩| আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৮:০৩
অ- অ+

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান পদে সরদার নুরুল আমিনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ- শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

সরদার নুরুল আমিন বিসিএস ১৫ (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তার বাড়ি বাগেরহাট জেলায়।

এর আগে রবিবার এসবি প্রধান পদে দায়িত্ব পালন করা মো. গোলাম রসুলের চুক্তির মেয়াদ শেষ হয়। তারই স্থলাভিষিক্ত হলেন সরদার নুরুল আমিন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার
বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
সিরাজগঞ্জে ট্রাকচাপায় শিক্ষক নিহত
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা