বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ১৬:০২
অ- অ+

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে শান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারে কাজ চলছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন
বিশ্বকাপ জিতলেই দাড়ি রাখবেন ইয়ামাল
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে
তেল সংকটের গুজব: মিরপুরে শত শত যানবাহনের ভিড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা