ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‍্যাব-১০, চলছে রোবাস্ট পেট্রোলিং

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ১৬:৫০
অ- অ+

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে বাহিনীটি।

এরই অংশ হিসেবে আসন্ন ঈদ-উল-ফিতর-২০২৬ সামনে রেখে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‌্যাব-১০ এর সদর কোম্পানির একটি পেট্রোল টিম বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় বিশেষ ‘রোবাস্ট পেট্রোলিং’ কার্যক্রম পরিচালনা করে।

এদিন বিকালে র‍্যাব-১০ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,ঈদের দীর্ঘ ছুটিতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রবণতা প্রতিরোধে র‌্যাবের নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, প্রতারক চক্র, টানা পার্টি ও মলম পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্র দমনে মাঠে সক্রিয় রয়েছে বাহিনীটি।

র‌্যাব-১০ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপরাধ দমনে রোবাস্ট পেট্রোলিংয়ের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এ কার্যক্রমের ধারাবাহিকতায় সদরঘাট লঞ্চ টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সায়দাবাদ বাস টার্মিনাল ও মাওয়া ঘাটসহ র‌্যাব-১০ এর অধিক্ষেত্রের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৩২টি নিয়মিত টহল টিম এবং সাদা পোশাকে আরও ৬টি বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।

ঈদকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে র‌্যাব-১০ এর নির্ধারিত কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস, বিপাকে ডোনাল্ড ট্রাম্প
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা