অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকেরা বেতন-ভাতা ঈদের আগেই পেয়েছেন: শ্রমমন্ত্রী

সিলেট প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১৭:১১
অ- অ+

অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকেরা বেতন-ভাতা ঈদের আগেই পেয়েছেন বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

শ্রমিকদের বেতন ভাতা নিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্যান্য বছরের তুলনায় এবার শ্রমিকেরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন। এটি সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার কারণে।

বর্তমান সরকার শ্রমিক বান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয় বরং বিদেশে অবস্থারত সকল বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, বিগত সময়ে দেশের যেসব কলকারখানা বন্ধ হয়েছে, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার।

এছাড়া ঈদ যাত্রায় নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিক সবার আন্তরিক সহযোগিতা থাকার জন্যই এবার মানুষ স্বস্তি বাড়িতে ফিরতে পেরেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা