দেশ বাঁচাতে দুর্বৃত্তায়ন পরিহারের আহ্বান আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৬, ১২:৫৪
অ- অ+

এদেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমরা দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়েছি, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নাগরিকদের নৈতিক অবস্থানের ওপর জোর দিয়ে তিনি সমাজ থেকে সব ধরনের অন্যায় ও দুর্বৃত্তায়ন নির্মূলের আহ্বান জানান।

এর আগে সকালে নিজ বাড়ি থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঈদগাহে পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটান এবং সবার খোঁজখবর নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা