বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ২০

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ১২:০০
অ- অ+

ঢাকা থেকে বান্দরবানগামী পর‌্যটকবাহী একটি বাস (সৌদিয়া পরিবহন) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ রোববার (২২ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাসটিতে চালক, সুপারভাইজার হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন। যাত্রীরা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে গতরাতে ঢাকা থেকে রওনা হয়েছিলেন। দুল্ঘটনায় বাসটিতে থাকা ১৫-২০ জন পর্যটক ছোটখাটো আঘাত পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসের যাত্রীদের উদ্ধারের জন্য স্থানীয়দের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

পরে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে বান্দরবান সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম।

স্থানীয় একজন বাসিন্দা জানান, বাসের সুপারভাইজারসহ অন্তত জন গুরুতর আহত হন।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জানান, পুলিশ,ফায়ার সার্ভিস স্থানীয়রা মিলে আহত পর্যটকদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। অন্তত ১৫ থেকে ২০ জন পর্যটক ছোটখাটো আঘাত পেয়েছেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যে পদ পেলেন রবিউল ইসলাম নয়ন
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর
৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা