ঈদের ছুটিতে নিজের এলাকায় রোগী দেখছেন মন্ত্রী জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১৩:৪৫
অ- অ+

ঈদের ছুটিতে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুরে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত সেবাদানের পর সোমবারও তিনি পৈত্রিক বাড়ি নবাবগঞ্জের মতিহারা গ্রামে বসছেন।

মন্ত্রী বলেন, “সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। লম্বা লাইনে তারা। কারো সর্দি-কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্তএরকম নানা রোগে আক্রান্তরা আসছেন।

গ্রামের সহজ-সরল মানুষজন। আমি গতকাল সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত ৩টা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছিরোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি। রোগের ধরন দেখে বলছি, এখানে যেতে হবে, এই এই পরীক্ষাগুলো করতে হবে।

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, “গ্রামের এই পরিবেশে আমার ঈদের ছুটি কাটছে। গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।

ঈদের দিন রাষ্ট্রীয় কর্মসূচিতে ঢাকায় ছিলাম। প্রধানমন্ত্রীর সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে ছিলাম। এরপর প্রধানমন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে এসেছি। রাতে আবার ঢাকায় ফিরে যাব।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক জাহিদ হোসেন। বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর নিয়ে গঠিত আসনটির মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জাহিদ হোসেনের পৈত্রিক নিবাস মতিহারা গ্রাম হলেও তার জন্ম, বেড়া ওঠা ও পড়াশোনা ময়মনসিংহে।

মন্ত্রী জাহিদ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বাংলাদেশের মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শীর্ষ পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা