ঈদে বাড়ি গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১৯:২৮
অ- অ+

ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে সমাজকল্যাণ মন্ত্রীর পূর্ব পুরুষের বসত বাড়ি। রোববার এলাকায় গিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেছেন, আজ সোমবারও সকাল ১০টা থেকে আবারও রোগীদের সাথে কথা বলেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। কারো সর্দি কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত এরকম নানা রোগে আক্রান্তরা আসছেন।

তিনি বলেন, গ্রামের সহজ সরল মানুষজন। আমি রোববার সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত তিনটা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি, রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি। রোগের ধরন দেখে বলছি, কোথায় যেতে হবে, কি কি পরীক্ষা করাতে হবে।

জাহিদ হোসেন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসে গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।

এয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর নিয়ে এই আসনটি মূলত জেলার প্রত্যন্ত অঞ্চল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা