নাটোরে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১২:০৯
অ- অ+

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় একটি ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত আরও চারজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টায় নবীনগর গ্রামে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন (৩৫)। আহতদের মধ্যে রয়েছেন ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, লালপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিল একটি ইজিবাইক। নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইক দমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা