এমপি প্রার্থী বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৭:৪৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার সকালে পৌরসভার চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির মিন্টু (৫৫)। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবীরকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই জমিতে গাছ কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ডা. গোলাম কবীর বাড়ি থেকে একটি শটগান এনে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন মিন্টু।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে তারা দেখেন, গোলাম কবীর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের স্বজনেরা জানান, সামান্য জমি ও গাছ বিক্রি নিয়ে বিরোধ থেকে এমন ঘটনা ঘটবে, তা তারা কল্পনাও করেননি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আন্না সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। তাঁর বুকে ও কোমরে গুলির আঘাত ছিল।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে শটগান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা